বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর তিনি কবরের জায়গা পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শনের সময় কবর খনন কার্যক্রমসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com