বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেলা সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তাঁকে।

রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হওয়ায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। শুধু আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফন স্থলে কোনও ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com