বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ঢাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

রাজধানী ঢাকায় বেড়েছে শীতের দাপট। ঢাকায় আজও বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সেই সঙ্গে আকাশ মেঘলা রয়েছে। সারা দিন এমন বৃষ্টির মতো কুয়াশা ও তাপমাত্রা এমন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com