বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে। একইসাথে, সীমান্ত দিয়ে যেনো বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

বিজিবি বাহিনীর উদ্দেশে সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়ে তিনি বলেন,আসন্ন নির্বাচন উৎসবমুখর করা বিজিবির বড় দায়িত্ব। বিজিবি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com