দেশের মাটিতে তারেক রহমান

Posted by

অবশেষে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করে।

এর আগে, সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এরপর সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বুধবার রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *