বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন

Posted by

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবেদনকারী চীনে সর্বোচ্চ ১৮০ দিন অবস্থানের ভিসার জন্য আবেদন করবেন, তাদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না।

তবে যেসব আবেদনকারী চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি অবস্থানের ভিসা (ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরি) গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিয়ম বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *