বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৫টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি, শিক্ষা মন্ত্রণালয়ের ২টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২টিসহ গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, স্বাস্থ্য শিক্ষা, কৃষি ও ধর্ম মন্ত্রণালয়ের একাধিক প্রকল্প। এছাড়া সভায় পরিকল্পনা উপদেষ্টার ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com