সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে রিচার্ড বিল নামে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে পৌঁছেছেন।

তিনি বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ইতোমধ্যেই তিনি খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে স্বাগত জানান।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার্থে এদিন বিকালে চীন থেকে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা এসে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। তাদেরকেও সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী বিমানবন্দরে স্বাগত জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com