বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বিশ্বসেরা ২‌ শতাংশ গবেষকের তালিকায় ইবির দুই অধ্যাপক

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের নাম উল্লেখিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্যসংখ্যক গবেষক জায়গা করে নিয়েছেন। এ তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দুই জন শিক্ষক স্থান করে নিয়েছেন।

শিক্ষক দু’জন হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

ড. মোঃ হাবিবুর রহমান বলেন, বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি আমার বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্য একটি সম্মানের বিষয়। এটি প্রমাণ করে যে আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশ থেকেও বিশ্বমানের গবেষণা করা সম্ভব। এই স্বীকৃতির জন্য আমি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার পরিবার, সহকর্মী, গবেষণা সহযোগী এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ড. মিজানুর রহমান জানান, এইটা অবশ্যই সম্মান ও গর্বের বিষয় ইসলামী বিশ্ববিদ্যালয় ও বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের জন্য এবং আমি চাই এই গর্বের বিষয়টা ধরে রাখতে। ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু আমি একা না আরো গবেষক আছে, আমাদেরকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সাহায্য করে আমরা গবেষণা কার্যক্রমের জায়গা কে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি বলে আমি আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com