রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৭৬ Time View

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রহমতপুর এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আরমান মিয়ার নেতৃত্বে একটি টহল দল মদের বোতল জব্দ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৪৬ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৬ হাজার টাকা। মদের বোতলগুলো পরবর্তীতে  ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com