মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

পাইলটের বেশে তৌসিফ মাহবুব, বিমানবন্দরে তৈরি হলো কৌতূহল

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে এবার দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’তে পাইলটের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

চরিত্রের প্রয়োজনে পাইলটের আদলে সাজ নিয়েছেন তৌসিফ। সাদা শার্ট, টাই, কালো প্যান্ট ও ক্যাপ, বুকের ব্যাজ আর সানগ্লাসে তাকে দেখে বিমানবন্দরে অনেকেই প্রথমে বুঝতে পারেননি, তিনি আসলে অভিনেতা।

সোমবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে পাইলটের পোশাকেই বিমানবন্দরে প্রবেশ করেন তৌসিফ। এ সময় আশপাশের মানুষ তাকে সত্যিকারের পাইলট ভেবে সম্মান জানান। এমনকি নিয়মিত তার অভিনয় দেখেন—এমন অনেকেও তাকে দেখে কিছুটা বিভ্রান্ত হন।

অভিজ্ঞতাটি বেশ উপভোগ করেছেন তৌসিফ। তিনি জানান, চরিত্রটির বাস্তবতা ফুটিয়ে তুলতে বাংলাদেশের পাইলটদের পোশাকের ধরন অনুসরণ করে নিজের মাপ অনুযায়ী পোশাক তৈরি করিয়েছেন। পাইলটের পোশাক পরে তিনি এই পেশার মর্যাদা ও গর্বও নতুনভাবে উপলব্ধি করেছেন।

সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। একাধিক চরিত্রের সমান্তরাল গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে রোমান্টিক-ড্রামা ঘরানার এই কনটেন্ট। নামের সঙ্গে ‘ক্যাফে’ থাকলেও গল্পটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকে ঘিরে নয়; বরং মানুষের সম্পর্ক ও অনুভূতির নানা দিক এতে তুলে ধরা হবে।

বর্তমানে কক্সবাজার বিমানবন্দরসহ বিভিন্ন লোকেশনে চলছে শেষ দিকের শুটিং। এতে তৌসিফের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন লাক্স তারকা বিদুষী বর্ণিতা। আরও আছেন নাযাহ নাওয়ার, আমিনা ইসলাম, পার্থ শেখ ও আরেফিন জিলানিসহ অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ক্যাফে আমব্রেলা’র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com