মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটার।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নাগরিকদেরও এবারের তালিকায় যুক্ত করা হয়েছে। এতে হালনাগাদে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

ইসি সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। ভোটের ৪৫ দিন আগে তফসিল ঘোষণার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com