সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

দেশের পাঁচ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) দেওয়া পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুও বাংলাদেশে সক্রিয় রয়েছে।

সোমবার সকাল পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকাতেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com