রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে তারুন্যের উৎসব উদযাপনে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যেকে সামনে রেখে তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জেলার গলাচিপায় পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপা সরকারি কলেজের প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে স্কাউট টিমের শিক্ষার্থীরা,বিডি ক্লিন ও রেডক্রিসেন্ট এর সদস্যদের নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। এ অভিযানে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোও আওতায় ছিল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com