সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

পাঁচ দিন বৃষ্টির প্রবণতা, ভারি বর্ষণের আভাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রোববার ও সোমবার দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রামের পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির বিস্তার বাড়তে পারে। বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com