বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমন্বিত উদ্যোগ চান প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ ভূমিতে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধানে তাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।

এ সময় রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার। সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com