দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ জনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে ১ হাজার ২৫৭ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২ জনসহ মোট ২০ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৯৬৪ এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।