মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

জ্বালানির দাম বাড়তেই উত্তাপ নিত্যপণ্যের বাজারে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পরদিনই রাজধানীর নিত্যপণ্যের বাজারে এর প্রভাব দেখা দিতে শুরু করেছে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ার অজুহাতে নতুন করে বাজারে আসা বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে আয় না বাড়লেও সংসারের খরচ আরও বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন নিম্ন ও মধ্যবিত্তের মানুষ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, একদিনের ব্যবধানেই বেগুন, শসা, কাঁচামরিচ, ডিম, রসুন, আটা-ময়দা ও ভোজ্যতেলসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৩০ টাকায়। শসার দাম উঠেছে ৫০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকায়। দুই দিন আগে ৫০ টাকা হালির ফার্মের ডিম এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

এ ছাড়া আমদানি করা রসুন, মসুর ডাল, আটা, ময়দা ও পামওয়েলের দামও বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্য পরিবহণে অতিরিক্ত খরচ হচ্ছে। নতুন করে আনা পণ্যের দামে সেই বাড়তি ব্যয় যোগ হচ্ছে।

এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে সরকার। তবে জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রভাব কতটা দ্রুত অন্যান্য পণ্যের বাজারে ছড়িয়ে পড়ে, সেটিই এখন সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com