প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি ফেনী সফরে যেতে পারেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের আগেই সব কার্যক্রম শেষ করার আশা করা হচ্ছে।
সফর পেছালেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরে পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’ উদ্বোধনের কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীতীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলের দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে।