শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু পাঁচ দিনই নয়, পরবর্তী সময়েও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। শনিবারও সব বিভাগে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রবিবার চট্টগ্রাম ও সিলেটে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। সোমবার দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস রয়েছে।

বৃষ্টির কারণে বিভিন্ন সময়ে দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের একটি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com