দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দোহার উদ্দেশে রওনা হন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি সরবরাহ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া বাংলাদেশ-কাতার সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।