মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সমৃদ্ধ বাংলাদেশের জন্য শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি শক্তিশালী, আধুনিক ও ব্যবসাবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ অর্জন প্রমাণ করে, কর্মকর্তারা সক্ষম এবং আন্তরিকভাবে কাজ করলে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে একটি কার্যকর ও সমৃদ্ধ রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com