সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

কল্যাণরাষ্ট্র গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেছেন, সাধারণ ও গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

রোববার (১৬ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে। এ শিক্ষার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। ভালো ফলাফল করা ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষায় সহায়তা দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে। কিশোরগঞ্জ থেকেই জাতীয় পর্যায়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

মাছের পোনা অবমুক্তের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব মাছ বড় হয়ে প্রজননের মাধ্যমে দেশের বিভিন্ন নদী, খাল ও বিলে ছড়িয়ে পড়বে। এর সুফল দেশের সাধারণ মানুষই ভোগ করবে।

বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ভাতা, অনুদান ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ৯৪ জনের হাতে বিভিন্ন সহায়তা ও পুরস্কার তুলে দেওয়া হবে।

সফরের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com