সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি পাইলট প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রকল্পের আওতায় নির্বাচিত তিনটি গ্রাম হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের অধীনে গ্রাম তিনটিতে এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির পানি নিষ্কাশন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসের পাশাপাশি নিরাপদ পানীয় জল ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে।

‘এসডিজি ভিলেজ’ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com