সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com