‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়নের বিষয়ে সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত কমিটিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাখা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে কমিটি। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অন্য ব্যক্তিকেও কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে