বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল ৫ আগস্ট সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। তবে ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরাও এটি পরিদর্শনের সুযোগ পাবেন।

জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের নানা ঘটনার স্মারক সংরক্ষণ করা হয়েছে। এখানে স্থান পেয়েছে আন্দোলনের আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ডসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। পাশাপাশি গত ১৭ বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ-সংক্রান্ত তথ্যও সংরক্ষণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com