৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এসব ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
সাম্প্রতিক বোমা উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনাটিও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।