সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ঢাকার চারপাশের নৌপথ পুনরুজ্জীবনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর নাব্যতা বজায় রাখা, দূষণ রোধ এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে ওয়াটার বাস চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নদী দূষণ বন্ধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নৌপথের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চক্রাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের সুযোগ বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com