সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

দেশের অধিকাংশ অঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৪ আগস্ট থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২ আগস্ট)আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েক দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানেও বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com