বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

দক্ষ জনশক্তি ও বিনিয়োগে জাপানের সক্রিয় অংশীদারিত্ব চান প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১ Time View

মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগের সুযোগ বাড়ানো যেতে পারে। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্প পার্ক স্থাপনে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও চলমান এমআরটি প্রকল্পের অগ্রগতির বিষয়ও উঠে আসে।

বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com