সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪ Time View

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি নির্ধারিত সময় পর্যন্ত নিরাপত্তাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি সাংবিধানিক সুরক্ষার আওতায় ছিলেন। তাই ওই সময়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আগামী ছয় মাস নিরাপত্তাসহ নির্ধারিত সুবিধা পাবেন। তার নিরাপত্তায় এসএসএফ, পিজিআর, পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com