সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের বড় সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯ Time View

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডেটা সেন্টার, চিকিৎসা প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ আধুনিক বিশ্বের প্রায় সব খাতেই সেমিকন্ডাক্টরের গুরুত্ব অপরিসীম। এই খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সরকার বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর কর-শুল্ক সুবিধা, রপ্তানি প্রণোদনা এবং স্টার্টআপ সহায়তার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অবকাঠামো তৈরির কাজও চলছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দক্ষ তরুণ প্রজন্ম, উদ্ভাবনী শক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com