সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানের নিজ বাসায়

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮ Time View

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার (২৭ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। এরপর তিনি রাজধানীর গুলশানের ১২৩ নম্বর রোডের নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’য় উঠবেন বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে বাসাটিতে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। শুক্রবার নতুন টেলিফোন সংযোগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য কাজও সম্পন্ন করা হয়েছে। বাসার নিরাপত্তাকর্মী জানিয়েছেন, মো. সাহাবুদ্দিন ভবনের পঞ্চম তলায় থাকবেন।

এদিকে বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার বিষয়টি কয়েকদিন আগেই তার সঙ্গে থাকা কর্মকর্তারা জানতে পারেন। তাদের চলতি মাসের মধ্যে বঙ্গভবন ছাড়ার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিদায়ী রাষ্ট্রপতির ব্যক্তিগত মালামাল গুছিয়ে নেওয়ার কাজও শেষ পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com