বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে মোদির আমন্ত্রণ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২ Time View

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ব্রিকসের ১১ সদস্য দেশের পাশাপাশি কয়েকটি অ-সদস্য দেশকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও আমন্ত্রণ পেয়েছে।

এদিকে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের মধ্যে ফোনালাপের গুঞ্জন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে বিষয়টি সত্য প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় তদন্ত করবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দূতের ঢাকা সফর নিয়ে তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক, বাণিজ্য, কূটনৈতিক সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com