বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখে ‘সন্ত্রাসবিরোধী বিল–২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

নতুন এ আইনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে স্থায়ী আইনি ভিত্তি দেওয়া হয়েছে। ফলে অধ্যাদেশের আওতায় আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকছে।

বিল উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সন্ত্রাসবিরোধী আইন আগে থেকেই বিদ্যমান থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষাপটে সরকার বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়।

এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়। অধিবেশনেই আলোচিত এই বিলটি পাস হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com