ইসরায়েলি বিমান বাহিনী আবারো ইরানে ৩০ টিরও বেশি স্থানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে।
রবিবার (১ মার্চ) সকালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, পশ্চিম ও মধ্য ইরানে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইসরায়েলি বিমান বাহিনী এক সামরিক বিবৃতে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ৩০ টিরও বেশি স্থান লক্ষ্য করে সামরিক গোয়েন্দা বিভাগের নির্দেশনায় ডজনখানেক যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এ হামলায় ইরানের পশ্চিম ও মধ্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী হামলা অব্যাহত রাখার কথা বলে আরও জানায়, ইরানে বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা, সামরিক সদর দপ্তর এবং অন্যান্য ‘সরকারি স্থাপনায়’ হামলা অব্যাহত থাকবে।
এর আগে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি ও বার্তা সংস্থা ইরনা জানিয়েছে এক ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে