রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৬ Time View

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকদের প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লে হাসপাতালগুলোতে চিকিৎসাসংক্রান্ত যেকোনো সংকট দ্রুত সমাধানে সরকার কাজ করবে। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, রোগীর চাপ বৃদ্ধি বা অন্য কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও নির্ধারিত নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com