ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা চালানো হয়। ইসরায়েল এই হামলা আগাম প্রতিরোধমূলক হামলা (প্রি-এম্পটিভ অ্যাটাক)।
এক সংবাদ প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইসরায়েলি নাগরিকদের জাতীয় সতর্কতা বার্তার মাধ্যমে সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানান। ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে বলে জনসাধারণকে প্রস্তুত থাকার একটি সক্রিয় সতর্ক বার্তা দিয়েছে আইডিএফ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে একাধিক বিশাল বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এই তথ্য নিশ্চিত করেছেন।