বলিভিয়ায় বিমান বিধস্তের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এবং আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো নতুন নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যায়, অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের মহাসড়কে বিধ্বস্ত হয়। বিমানটি ছিটকে পড়ার কারণে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। সড়কের আশেপাশে থাকা বেশি কিছু গাড়িরও ক্ষতি হয়।
আগুন লাগার কিছু সময়ের মধ্যে বিমানবন্দরের অগ্নিনির্বাপক বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, অগ্নিনির্বাপক বাহিনী দুর্ঘটনা কবলিত স্থান থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। কিন্তু কতজন বিমানযাত্রী বা কতজন মহা সড়কে থাকা ক্ষতিগ্রস্ত গাড়িতে ছিলেন তা জানানি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আবহাওয়া জনিত কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে মহাসড়কের বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।