মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ব্যয় দ্রুত বৃদ্ধি পাওয়ায় সামরিক খরচ কমানোর জন্য আরব দেশগুলোর সহায়তা চাইতে পারেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প ইতিমধ্যেই এ বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, চলমান যুদ্ধে ব্যয় অতিরিক্ত বেড়ে যাওয়ায় হোয়াইট হাউস এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধে মিত্র দেশগুলো যেভাবে ব্যয়ভার ভাগ করেছিল, সেরকম কিছু ঘটতে পারে কিনা সাংবাদিকরা জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্ট এই বিষয়ে আহ্বান জানাতে পারেন।
ক্যারোলিন লিভিট আরও বলেন, ট্রাম্প বিষয়টি ইতিমধ্যেই ভাবছেন এবং পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ব্যয় কমানো এবং মিত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।