বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ট্রু প্রমিজ ৪: ইরানের ৮৮তম হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ Time View

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলার দাবি করেছে। মঙ্গলবার  (৩১ মার্চ) ভোরে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৮৮তম ধাপে এই অভিযান চালানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, পারস্য উপসাগরের মাঝামাঝি অবস্থানরত ইসরায়েলি কন্টেইনার জাহাজ ‘এক্সপ্রেস হাফং’-এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে মার্কিন মেরিন সেনাদের একটি গোপন ঘাঁটিতেও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, বাহরাইনের মানামা বিমানবন্দর ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা উন্নত রাডার ব্যবস্থা তাদের ড্রোন হামলায় অকেজো হয়ে গেছে। তাদের মতে, হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুপক্ষের যে কোনো উসকানিমূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া বিরোধী সংঘাতের পর এটি আইআরজিসির ৮৮তম বড় হামলা। সাম্প্রতিক দিনগুলোতে ইরান সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি মার্কিন সামরিক সরবরাহ ও অর্থনৈতিক অবকাঠামোতেও আঘাত বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com