বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩ Time View

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা-এর সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর ৪ জন সেনা নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে আইডিএফ এ তথ্য জানায়। এতে আরও বলা হয়েছে, আহত হয়েছেন আরও ২ জন সেনা।

আইডিএফের বিবৃতি অনুযায়ী, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিজবুল্লার বন্দুকধারীদের হামলায় এই ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই আইডিএফের নাহাল রিকনানসিয়েশন ইউনিটের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)।

আইডিএফ জানিয়েছে, অতি নিকটবর্তী রেঞ্জে বন্দুকযুদ্ধ চলাকালীন হিজবুল্লারও কয়েকজন যোদ্ধা নিহত ও আহত হয়েছে। তবে ঠিক কতজন আহত বা নিহত হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com