বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ইরানের ইস্ফাহানে যৌথ বিমান হামলার দাবি, বিস্ফোরণে কেঁপে উঠল শহর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬ Time View

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহান-এর একটি অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার অভিযোগ উঠেছে। হামলায় ভারী শক্তির বোমা ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এই হামলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার পাশাপাশি ৯০৭ কেজি (২ হাজার পাউন্ড) ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমাও ব্যবহার করা হয়েছে। হামলার তীব্রতা ছিল ব্যাপক, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে- ওই হামলার ভিডিও শেয়ার করে বিস্ফোরণের ব্যাপকতা তুলে ধরেন।

অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, হামলার ফলে সংশ্লিষ্ট অস্ত্রশালায় আগুন ধরে যায় এবং তা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে বলে স্থানীয় সূত্রগুলো উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com