বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

গুলিস্তানে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২০ Time View

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগে। ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, ভবনের ৫ তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com