রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫৭ Time View

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। ব্রডব্যান্ড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি জানিয়েছে, এ সিদ্ধান্ত মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর।

আইএসপিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস প্যাকেজ প্রদান করে না; বরং গড়ে ১০ এমবিপিএস গতির প্যাকেজ দেওয়া হচ্ছে। এর ফলে নতুন প্যাকেজ ৫০০ টাকা থেকে শুরু হবে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম জানান, সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) এবং রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে, তাহলে ভবিষ্যতে আইএসপিগুলো গ্রাহকদের জন্য ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ নিশ্চিত করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com