রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু।

মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৬১ Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। আহত ওই ছাত্রের নাম খাইরুল ইসলাম (১২)। 

সে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পাগলারহাট বাজারে একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, আজ শুক্রবার ২৪ মে ছেলেটির মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে আসে। দুপুর আনুমানিক ১২ ঘটিকার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে সাঁতরে পুকুরের ভিতরে গেলে সে পানিতে ডুবে যায়। বন্ধুরা খবর দিলে বাড়ির লোকজন প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ২ ঘটিকার দিকে পুকুর থেকে খাইরুলের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com