রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নবাগত পুলিশ সুপার হিসেবে “জাহাঙ্গীর হোসেন” এর যোগদান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ Time View

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম।

শনিবার (৭ই সেপ্টেম্বর) বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অর্নার প্রদান করে।

সালাম গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের থানা ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি সর্বশেষ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন -পিবিআইতে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পদক- (পিপিএম (সেবা) পুরস্কারে পুরস্কৃত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com