রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

 সিরাজগঞ্জে পাটনবন্দরে ভয়াবহ আগুন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৫৩ Time View

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাট গুদামে ভয়াবহ আগুন লেগে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

আজ শুক্রবার ভোর ৪টার দিকে উল্লাপাড়া মডেল থানার পিছনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে উল্লাপাড়া মডেল থানার পিছনে আগুনের ধোয়া দেখতে পায় স্থানীয়রা। এসময় আশেপাশের এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরিস্থিতি প্রতিকূল থাকায় অবশেষে ফায়ার সার্ভিসকে ফোন দিলে প্রায় ঘন্টা ব্যাপী দুটি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্তণে আনে। 

এবিষয়ে ব্যবসায়ী অংশিদার আব্দুল লতিফ সরকার বলেন, এ পাট গুদামে প্রায় বিশ লাখের বেশি ক্ষতি হয়েছে। এক্ষতি পুষিয়ে ওঠা কোনভাবেই সম্ভব নয়। 

পরে সূর্য ওঠার সাথে সাথে লোকজন জড়ো হয়ে আশেপাশের কয়েক গ্রামের মানুষ দেখতে ভীড় করছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com