মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শক্তিশালী এল নিনোতে বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১২ Time View
প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তি সঞ্চয় করছে একটি শক্তিশালী ‘এল নিনো’ জলবায়ু পরিস্থিতি, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে আবহাওয়ার ধরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞদের মতে, এটি ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী এল নিনো ইভেন্টগুলোর একটি হতে পারে।

নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পল রাউন্ডি জানিয়েছেন, গত ১৪০ বছরে দেখা সবচেয়ে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরির বাস্তব সম্ভাবনা এখন দেখা যাচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, খুব শিগগিরই এই পরিস্থিতি আরও স্পষ্ট হবে এবং এর প্রভাব আগামী শীতকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, বন্যা, তীব্র তাপপ্রবাহের পাশাপাশি খাদ্য ও পানি সরবরাহেও বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে জরুরি জলবায়ু সতর্কতা হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এল নিনো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে আরও তীব্র করে তুলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু চক্র, যা সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পর পর দেখা দেয়। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে ট্রেড উইন্ড দুর্বল হয়ে পড়লে সমুদ্রের উপরিভাগে উষ্ণ পানি জমতে শুরু করে, যা এই অবস্থার সৃষ্টি করে।

নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক গ্যাভিন স্মিডট জানিয়েছেন, এই পরিবর্তন শুধু প্রশান্ত মহাসাগরেই সীমাবদ্ধ নয়; এটি হাজার হাজার মাইল দূরের অঞ্চলেও আবহাওয়ার ধরন বদলে দিতে পারে এবং এক ধরনের বৈশ্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com